ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে অক্সিজেন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২০-১২-২০২৪ দুপুর ৩:৫২

মৌলভীবাজার জেলার জুড়ীতে সুন্দর ও আনন্দ মুখর পরিবেশে অক্সিজেন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল দশটা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত পরীক্ষা চলে। এ বছর জুড়ী উপজেলার  বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাধ্যমিক বিদ্যালয় থেকে চতুর্থ ও অষ্টম শ্রেণির ৩৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সুত্র ধর, পরীক্ষা নিয়ন্ত্রক ও মক্তদীর মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল জলিল, সহকারী শিক্ষক সুমন মিয়া, বেলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, সাংবাদিক হারিছ মোহাম্মদ প্রমুখ। এছাড়াও এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষকগন, সাংবাদিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, পরিক্ষা কেন্দ্রের পরিবেশ অত্যন্ত সুন্দর ও গোছানো। অক্সিজেন ফাউন্ডেশনকে এরকম আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ। এরকম পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতে প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করবে।

অক্সিজেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ জানান, এবছর আমাদের এ বৃত্তি পরীক্ষার  পথচলা শুরু হয়েছে৷ আগামীতে পরীক্ষা যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। খুব শীঘ্রই পরিক্ষার ফলাফল প্রকাশ করা হবে।  পরীক্ষার ফলাফল  Oxygen Foundation এর ফেইসবুক পেইজে  প্রকাশ করা হবে।

T.A.S / T.A.S

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান