কাশিয়ানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ীসহ নিহত-২
গোপালগঞ্জের কাশিয়ানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় এক কাপড় ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্যাসপুর-জয়নগর আঞ্চলিক সড়ক ও বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরায় এসব দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামের জালাল মাতব্বরের ছেলে মো. ইসরাফিল মোল্যা (৪০) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে মৃত লাল মিয়া মোল্লার ছেলে ইয়ার মোল্লা (৬০)।
ওসি জানান, একটি ব্যাটারি চালিত ভ্যানে করে ব্যাসপুর হতে জয়নগর যাচ্ছিল কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা। এসময় ভ্যানের সাথে বিপরীতমুখী ইটবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
অপরদিকে, নিহত ইয়ার মোল্লা ভাতিজা মো. হাসান জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজারের যাত্রীবাহী একটি বাস ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ইয়ার মোল্লা ছিটকে পড়ে যায় গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা নেয়ার পথে মারা যান।
T.A.S / T.A.S
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক