ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে এতিম শিশুদের মাঝে কম্বল উপহার দিলেন ইউএনও


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২০-১২-২০২৪ দুপুর ৪:৩৫

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে অসহায় দুস্থ এতিম ৩০জন শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল বিকাল সাড়ে ৪টায় উপজেলা চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলূম কওমী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এ সময় ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার মো. সামসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনছুর আলী, মদিনাতুল উলূম কওমী মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মো. তরিকুল ইসলাম, সাংবাদিক মালেক সরদার, অরিন্দম মাহমুদ, রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ধামইরহাট বেনিদুয়ার ক্যাথলিক মিশনে আরো ৫০জন অসহায় দুস্থ শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, ‘অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে উপজেলার অসহায় দুস্থ শিশু ও পথচারীদের মাঝে সর্বমোট ৫শত ৫৮টি কম্বল বিতরণ করা হবে। শীতার্ত কোন মানুষ যেন শীতে কষ্ট না পেয়ে থাকে সে জন্য উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

T.A.S / T.A.S

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন