ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানিয়ে সমালোচনার মুখে হিরো আলম


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২০-১২-২০২৪ রাত ১১:১৭
শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তার সঙ্গী রিয়া মনি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার খুনিয়াদিঘি স্মৃতিস্তম্ভে জুতা পরে তারা টিকটক ভিডিও করেন। এ সময় উপস্থিত দর্শকরা টিকটক ভিডিওটি তাদের মোবাইলে ধারণ করেন। পরে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
 
জানা গেছে, রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় রাজমনি সার্কাসে নাচ গান করতে গিয়েছিলেন হিরো আলম ও তার সঙ্গী মডেল রিয়া মনি। পরে রাণীশংকৈলের মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানান হিরো আলম। একপর্যায়ে এ ঘটনা জানাজানি হলে এলাকার সাধারণ মানুষের মাঝে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জুতা পড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচ গান করা শহীদদের প্রতি চরম অবমাননার সামিল। এটি বরদাস্ত করা যায় না। বিষয়টি আমি ইউএনও মহোদয়কে অবগত করবো। 
 
এ নিয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমীন মুঠোফোনে বলেন, বিষয়টি আমি জেনেছি। ইতোমধ্যে হিরো আলম আমাদের সার্কাসে রাতের শো করে চলে গেছেন। রাত ১১ টায় সংশ্লিষ্ট রাজমনি সার্কাসের ম্যানেজারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান ,বিষয়টি আমি শুনেছি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি। এটি অত্যন্ত দুঃখজনক ও অবমাননাকর। থানার ওসির সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির