ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২১-১২-২০২৪ দুপুর ১২:৪৬

এলাকার গরিব,অসহায় শীতার্তদের প্রতি সাহায্যের হাত বাড়ালেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর  ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপি'র সাধারণ  সম্পাদক  মোঃ রাফিউল আলম মিন্টু। সাউদার্ন ক্লোথিংস লিমিটেড নামক একটি শিল্প প্রতিষ্ঠানের সহায়তায় শনিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি বিপুল সংখ্যক দরিদ্র  শীতার্তের মাঝে শীতবস্ত্র (উন্নত মানের চাদর) বিতরণ করেন। ইউনিয়নের কাদিরদী গ্রামস্থ গ্রেটওয়ে কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন ফরিদপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাতৈর ইউনিয়ন বি এন পির সাংগঠনিক সম্পাদক  মোঃ মোশাররফ হোসেন,বোয়ালমারী উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন,ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,মোঃআয়ুব মোল্যা,মোঃবাবলু মোল্লা,সাইফুল ইসলাম জিটিল,মোঃ হানিফ মাতুব্বর, মোঃ হানিফ শেখ,মোঃ মশিউর রহমান,মোঃ হানিফ খান ও  মোঃ ফারুক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার