বগুড়ায় দিনেদুপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই
বগুড়া শহরের কলোনী এলাকায় দিনেদুপুরে মোঃ তারেক (৪০) নামে এলপিজি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের একজন ম্যানেজারকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল পৌনে ১১টার দিকে শহরের কলোনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত তারেক বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার আলী আজমের পুত্র।
জানা যায়, তারেক শহরের কলোনীস্থ যমুনা এলপিজি গ্যাস কোম্পানির ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান মালিয়া এন্টারপ্রাইজে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি নিজ বাসা থেকে ১০ লাখ টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় দুর্বৃত্তরা তার পিছু নেয়। এক পর্যায়ে কলোনী বটতলা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার হাত ও পায়ে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১০ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বেলা পৌঁনে ১২টার দিকে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। বর্তমানে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।
বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের গোয়েন্দা বিভাগসহ বগুড়া সদর থানা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয় নি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত