ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ৩১ দফার লিফলেট বিতরণ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১:১৫

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণের কর্মসূচি হিসেবে কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর ইউনিয়নে পশ্চিম আব্দালপুর বাজার ও লক্ষীপুর বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে দলীয় নেতাকর্মী ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পশ্চিম আব্দালপুর ও লক্ষীপুর বাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন, আব্দালপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মহসিন আলী (মাষ্টার) আব্দালপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এমদাদ হোসেন, থানা বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা রোকন, কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রদল নেতা মামুন ও আব্দালপুর ইউনিয়নের প্রতি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
গত ১৩ জুলাই ২০২৪ সালে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ৩১ দফা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। এতে দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়।  

এমএসএম / এমএসএম

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন