ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে অন্তঃসত্বা গৃহবধূ নিখোঁজ, উদ্বিগ্ন স্বজনরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ৩:২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক অন্তঃসত্বা গৃহবধূ  সতের দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার স্বজনেরা। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা গঞ্জের আলী রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা (নতুনপাড়া) গ্রামের গঞ্জের আলীর মেয়ে সুমি খাতুন (২২) একই উপজেলার রায়গঞ্জ থানার চক চান্দাইকোনা ( নিশ্চিন্তপুর) গ্রামের আবু বক্কর সরকারের ছেলে আব্দুল হালিমের সাথে বিবাহ হয়। 

বিবাহের কিছুদির পর থেকেই মাঝে মাঝেই ঐ গৃহ বধূ তার স্বামী হালিম সরকার ও পরিবারের লোকজন নানা ধরনের শারীরিক নির্যার্তন করতে থাকে। নিখোঁজের কয়েকদিন পূর্বে তার হাত পা বেঁধে-বেধরক মার পিটের অভিযোগ পাওয়া যায়। ঘটনার দিন ৫ ডিসেম্বর সকাল ৭ টার দিকে নিখোঁজ সুমি খাতুনের স্বামী হালিম মোবাইল ফোনে সুমির বাবাকে জানান তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

খবর পেয়ে নিখোঁজের বাবা মা বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করে দীর্ঘ ১৭ দিনেও  তার মেয়ের কোন হদিস না পাওয়ায় সুমির বাবা বাদি হয়ে গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নিখোঁজ অন্তঃসত্বা'র স্বামী হালিম সরকারের মুঠোফোনে ও বাড়িতে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ইয়াছিন আলী জানান, “আমরা অভিযোগ পেয়েছি এবং সুমি খাতুনকে দ্রুত উদ্ধার করার চেষ্টা করছি। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, “অভিযোগের তদন্ত চলছে। দ্রুত এ বিষয়ে অগ্রগতি জানানো হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬