রাণীশংকৈলে যৌথবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ি আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (২১ ডিসেম্বর) যৌথ বাহিনীর অভিযানে ৮৮ পিস ইয়াবাসহ শিমু আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ি আটক হয়েছেন। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য সকালের সময় প্রতিনিধিকে নিশ্চিত করেন।
গতকাল শনিবার ২১ ডিসেম্বর রাতে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও গ্রামে অভিযান চালিয়ে যৌথবাহিনী শিমু আক্তারকে তার বাড়ি থেকে আটক করেন। শিমু আক্তার ওই গ্রামের আবুল হোসেন ওরফে আবুর মেয়ে। জানা গেছে, ওইদিন রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালায়। এসময় শিমুর কাছ থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে থানার ওসি আরো জানান, গ্রেফতারকৃত শিমু আক্তারের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (২২ ডিসেম্বর) তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি