ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে সার ও আলু বীজ দ্বিগুণ দামে বিক্রি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ১:১৬

তানোরে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সার ও বীজ আলু দ্বিগুণ দামে বিক্রি করায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। অপরদিকে শ্রমিক সংকটের কারণে প্রতি বিঘা জমিতে আলু রোপণে চার হাজার টাকা গুণতে হচ্ছে তাদের। ফলে আলু রোপণ থেকে উত্তোলন পর্যন্ত এবার প্রতি বিঘায় খরচ দাঁড়াবে ৮৫ থেকে ৯০ হাজার টাকা বলে চাষিদের দাবি। আলু চাষিরা বলছেন, এ বছর অন্য যে কোনো বছরের চেয়ে দিগুণ বেশি দামে আলু বীজ কিনতে হচ্ছে। সেই সঙ্গে সার ক্রয়েও গুণতে হচ্ছে ৫০ কেজি ওজনের বস্তাপ্রতি অতিরিক্ত সাড়ে ৩০০-৪০০ টাকা। অপরদিকে, আলু রোপণে শ্রমিকের মূল্যও বেড়ে গেছে। গতবারের তুলনায় এবার গড়ে ৮০০ থেকে এক হাজার টাকা শ্রমিকের মূল্য বেশি দিতে হচ্ছে। তানোর পৌর এলাকার জিওল গ্রামের আলু চাষি  দুলাল হোসাইন সকালের সময়কে বলেন, শ্রমিক সংকট আর ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে সরকারি মূল্যের চেয়ে চড়া দামে বীজ ও সার ক্রয় করেছেন তিনি। তবে, প্রশাসনের উদাসীনতায় ব্যবসায়ী সিন্ডিকেট এতো বেপরোয়া বলে মনে করেন তিনি। তার প্রায় ৬০ বিঘা জমিতে আলু রোপণের প্রস্তুতি চলছে। ৫০ কেজি ওজনের প্রতি বস্তা টিএসপি সার এক হাজার ৭৫০ টাকা, ডিএপি এক হাজার ৫০০, এমওপি এক হাজার ৩৫০ ও ইউরিয়া সার এক হাজার ৪০০ টাকা দরে ক্রয় করতে হচ্ছে। কিন্তু সরকার নির্ধারিত টিএসপি ও ইউরিয়া সারের দাম ধরা হয়েছে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা এক হাজার ৩৫০ টাকা, ডিএপি এক হাজার ৫০ ও এমওপি এক হাজার টাকায়। তবে, সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে বেশি দামে সার বিক্রি করছেন ব্যবসায়ী ও ডিলাররা। তিনি আরও জানান, সার ডিলারদের সঙ্গে পাল্লা দিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির স্থানীয় আলু বীজ ডিলাররা সিন্ডিকেট তৈরি করে সরকারি মূল্যের দ্বিগুণ বেশি দামে আলু বীজ বিক্রি করছেন। চলতি মৌসুমে সরকারি নিয়মে প্রতি কেজি আলু বীজের মূল্য নির্ধারণ করা হয় ৮০ থেকে ৮৫ টাকা। সে নিয়মের তোয়াক্কা না করে ব্র্যাক সিড, আমান সিড, হীরা সুপ্রিম সিড, স্মার্ট সিড, এসিআই সিড, কিষাণ এগ্রো সিডসহ বিভিন্ন নামের কোম্পানির ডিলাররা সিন্ডিকেট করে সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে বীজ আলু বিক্রি করছেন। ৪০ কেজি ওজনের এক বস্তা আলু বীজের দাম নিচ্ছেন সাত হাজার টাকা। সে হিসাবে প্রতি কেজি আলু বীজের দাম পড়ে ১৭৫ টাকা। তবে, একই গ্রামের আলু চাষি ওমর হাজী বলেন, তিনি চলতি মৌসুমে ১১৭ বিঘা জমিতে আলু রোপণ করেছেন। তার কিছু নিজস্ব তৈরি বীজ ছিল। বাকি বীজ আমান কোল্ডস্টোর থেকে ৮২ টাকা কেজি দরে ক্রয় করেছেন। তবে সব ধরনের সার ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দরে ক্রয় করতে হয়েছে। বীজ ও সার নিয়ে সিন্ডিকেটের বিষয়ে কোনো ব্যবসায়ী মন্তব্য করতে রাজি হননি। এমনকি নাম-পরিচয় ব্যবহারের ব্যাপারও এড়িয়ে যান। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ২০০ হেক্টক জমিতে, যা গত বারের চেয়ে ২৯০ হেক্টর কম। তবে, এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও জানান কৃষি অফিসের সংশ্লিষ্টরা। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ সকালের সময়কে বলেন, রোপা আমন মাড়াই শেষ না হতেই কৃষকরা আলু রোপণ শুরু করেছেন। কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের কারসাজিতে সার ও বীজ সংকট সৃষ্টি করা হচ্ছে, তা আমাদের নজরে রয়েছে। তিনি আরও বলেন, আলু চাষিদের সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য উপ-সহকারী কৃষি কর্তকর্তারা সার্বক্ষণিক মাঠে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ