নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা
সন্ত্রাস, মাদক, জুয়া নির্মূল ও সহিংসতা এড়ানোসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরের কাউনিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
সভায় বক্তব্য রাখেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম,সাংবাদিক শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু ও সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল জোরদার করতে হবে। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপশক্তি অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় মাদকবিরোধী অভিযান জোরদার ও অপরাধ দমনে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ