দৈনিক সংগ্রামের বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাফেজ মো: খলিলুর রহমান আর নেই
দৈনিক সংগ্রামের বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাফেজ মো: খলিলুর রহমান আর নেই বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী নিবাসী এবং দৈনিক সংগ্রামের বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাফেজ মো. খলিলুর রহমান ইন্তেকাল করেছেন। আজ বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তাঁর মৃত্যু ঘটে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত তাঁর মরদেহ কলসকাঠীতে নিজ বাড়িতে নিয়ে আসা হবে।
হাফেজ মো. খলিলুর রহমান সাংবাদিকতা অঙ্গনে এক পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। স্থানীয় সংবাদ সংগ্রহ, দায়িত্বশীল ভূমিকা পালন করে জনস্বার্থে কাজ করার জন্য তিনি সহকর্মী ও পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান