সন্দ্বীপের শ্রী শ্রী জগন্নাথ দেবালয় আখড়া মন্দিরে তিন দিনব্যাপী মহানাম সংকীর্তন ও মহোৎসব ভোরে সমাপ্ত
সন্দ্বীপ উপজেলার পৌরসভা ৩ নং ওয়ার্ডে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ দেবালয় আখড়া বাড়ি মন্দিরের ২৪ প্রহর মহানাম সংকীর্তন ও মহোৎসব আজ ভোরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। গত চার দিন ধরে চলা এ মহোৎসবে প্রতিদিনই শত শত ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক পবিত্র তীর্থস্থানে।
উৎসবের উদ্বোধনী দিন থেকেই ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, নামসংকীর্তন ও ভক্তিগীতির মাধ্যমে প্রতিদিনই চলে ভগবান শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আরাধনা।উদ্বোধনী দিন সহ চার দিনব্যাপী এ আয়োজন শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
মহোৎসব উপলক্ষে আয়োজিত মহাযজ্ঞ সংকীর্তনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মোট ৬টি খ্যাতনামা কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী কীর্তন দলগুলো হলো—শ্রী শ্রী রাম লোকনাথ সম্প্রদায় – চট্টগ্রাম,শ্রী শ্রী বিশ্ব বন্ধু সম্প্রদায় – গোপালগঞ্জ,শ্রী শ্রী মা-গৌরী সম্প্রদায় –ফিরোজপুর, শ্রী শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় – যশোর,শ্রী শ্রী রাম সুন্দর সম্প্রদায় – চট্টগ্রাম ও শ্রী শ্রী প্রভু ভক্ত সম্প্রদায়-পটুয়াখালী ।
কীর্তন দলগুলোর হৃদয়ছোঁয়া পরিবেশনা ভক্তদের আবেগাপ্লুত করে তোলে। তিন দিনব্যাপী নামসংকীর্তন ও ভোর পর্যন্ত চলা ধর্মীয় আচার অনুষ্ঠান এলাকার মূল আকর্ষণে পরিণত হয়।
মহোৎসবের শেষ দিনে বিশেষ প্রার্থনা, পূর্ণাহুতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সনাতনী ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতা ও দান-অনুদানে প্রতিদিন আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা ছিলো।
পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মুকুল মজুমদার বলেন, “এই মহোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি, শান্তি ও মানবিকতার বার্তা বহন করে।চার দিনব্যাপী এই মহাযজ্ঞ সংকীর্তন ও মহোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট দাতা, ভক্ত, মন্দিরের যুব কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার