আবারও পদত্যাগ টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগে, দল ছাড়লেন আরও দুই শীর্ষ নেতা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগে একের পর এক পদত্যাগের ঘটনায় সংগঠনের ভেতরে অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠছে। সর্বশেষ মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দলটির আরও দুই শীর্ষস্থানীয় নেতা আনুষ্ঠানিকভাবে সকল পদ থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগকারীদের মধ্যে প্রথমজন হলেন কাজী আশরাফুল ইসলাম (টিপু)। তিনি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মৃত কাজী জাফর আহমেদের পুত্র। শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।
অপরজন হলেন হাবিবুল বশির (লিপু)। তিনি পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দা হাবিবুল বশির মৃত শেখ নুরুল হকের সন্তান এবং তিনি ৭ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর। একই দিন রাত ৮টার দিকে প্রেস ক্লাবে গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে তিনি সভাপতির পদসহ দলীয় সকল পদ ও সাধারণ সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পদত্যাগের সময় হাবিবুল বশির বলেন, “দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে পারিনি। আমার শারীরিক অবস্থা ও পারিবারিক কারণে আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে দলের সকল পদ থেকে পদত্যাগ করছি।”
দুই নেতার পদত্যাগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতার পদত্যাগে সংগঠনটি স্থানীয়ভাবে চাপের মুখে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
যদিও পদত্যাগকারী নেতারা ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচন ও দলীয় অভ্যন্তরীণ সংকট এসব পদত্যাগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এ বিষয়ে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ