ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখা সীমান্তে ৭ ভারতীয় নাগরিক আটকের পর ফের ভারতে প্রেরণ বিজিবির


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১২-২০২৫ দুপুর ২:৫৪

মৌলভীবাজারের বড়লেখার সীমান্ত দিয়ে নিউ পাল্লাথল বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তর থেকে সোমবার দুপুরে ৫ জন এবং মঙ্গলবার দুপুরে ২ জন ভারতীয় মুসলিম নাগরিককে আটক করে বিজিবি ক্যাম্পে হেফাজতে রেখেছে বলে সীমান্তবাসি সূত্র জানিয়েছে। এদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে, এব্যাপারে বিজিবি গণমাধ্যমকে কোনো তথ্য দেয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তর এবং সীমান্ত রেখার মেইন পিলারের আনুমানিক ২০০ গজ অভ্যন্তর থেকে বিজিবির টহল দল একজন নারীসহ ৬ জন ভারতীয় নাগরিককে আটক করে ক্যাম্পে হেফাজতে রেখেছে।

আটককৃতরা হলেন- অসামের কারবিআলং জেলার অটোচালক মো. আব্বাস খান (৫৬), আসামের নওগা জেলার রুস্তম আলী (৬৬), ইদ্রিস আলী (৪৮), তাহের আলী (৫৫) ও আয়েশা খাতুন (৬৫)। এদিকে মঙ্গলবার দুপুরে একই বিওপির বিজিবির টহল দল সীমান্তের বাংলাদেশ অভ্যন্তর থেকে আসামের নওয়া জেলার আরো দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে। এরা হলেন- মো. আব্দুল আজিজ (৬৫) ও আনোয়ার হোসেন (৭০)।

এ ব্যাপারে বিয়ানীবাজার (৫২-বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বুধবার সকালে মুঠোফোনে জানান, আটককৃত ৭ ভারতীয় নাগরিককে ফের ভারতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য গণমাধ্যমে জানানো হয়নি। তবে কি কারণে তারা বাংলাদেশে প্রবেশ করেছিল তা তিনি নিশ্চিত করেননি। 

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা