ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

তানোরে নীতিমালা লঙ্ঘন করে গভীর নলকুপ অপারেটরের আবেদন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ১:১৮

রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের(ইউপি)বাধাইড় মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপে অপারেটর নিয়োগ পেতে নীতিমালা লঙ্ঘন করে আবেদন করা হয়েছে। অপারেটর নিয়োগের নীতিমালায় বলা আছে। অপারেটর নিয়োগ আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্থানীয় বাসিন্দা ও স্কীমে তার নিজস্ব আবাদি জমি থাকতে হবে।
জানা গেছে,উপজেলার বাধাইড় ইউপির জেল নম্বর ৬৫ ও ৩৭২ নম্বর দাগে বিএমডিএর গভীর নলকুপ স্থাপন করার কথা।কিন্ত্ত গভীর নলকুপ স্থাপন করা হয়েছে ৩৩০ নম্বর দাগের উপর। যে জমির মালিক বাধাইড় গ্রামের মৃত গণপতি বর্মণের পুত্র অজিত বর্মণ। স্থাপনের পর থেকে কৃষকদের মতামতের ভিত্তিতে অজিত বর্মণ গভীর নলকুপ পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে কৃষকদের কোনো অভিযোগও নাই।এছাড়াও ওই গভীর নলকুপ স্কীমে অজিত বর্মণের প্রায় কুড়ি বিঘা জমি রয়েছে।
জানা গেছে, এবছর ওই গভীর নলকুপের অপারেটর নিয়োগ পেতে আবেদন করেছেন অজিত বর্মণের পুত্র দুর্জয় বর্মণ ও মনিরা বেগম।কিন্ত্ত মনিরা বেগম স্বামীর সঙ্গে রাজশাহী শহরে বসবাস করেন।এছাড়াও গভীর নলকুপ স্কীমে মনিরা বেগমের কোনো জমি নাই।এমনকি স্কীমের কৃষকেরাও মনিরা বেগমের পক্ষে নাই। ফলে নীতিমালা অনুসরণ করে মনিরা বেগমের অপারেটর নিয়োগ পাবার কোনো সুযোগ নাই। তাকে অপারেটর নিয়োগ করা হলে কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়বে।তারা কৃষকের মতামতের ভিত্তিতে অপারেটর নিয়োগের দাবি করেছেন।কিন্তু রাজনৈতিক পরিচয়ের একটি প্রভাবশালী মহল বড় অঙ্কের অর্থের বিনিময়ে কৃষকদের মতামত উপেক্ষা ও নীতিমালা লঙ্ঘন করে মনিরা বেগমকে অপারেটর নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছে। ইতমধ্যে তারা বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছে।এনিয়ে স্কীমের কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে বিরাজ করছে টান টান উত্তেজনা। এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান সকালের সময়কে বলেন, এবার অপারেটর নিয়োগ হবে শতভাগ স্বচ্ছতার সঙ্গে।তিনি বলেন, অপারেটর নিয়োগে তদ্বিরের কোনো সুযোগ নাই।

এমএসএম / এমএসএম

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন