মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার ইয়াছমিন খাতুন এর যোগদান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোছাঃ ইয়াছমিন খাতুন। নবাগত এই পুলিশ সুপার রবিবার (২২ ডিসেম্বর) মানিকগঞ্জে যোগদান করেন। এসময় মানিকগঞ্জ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে হাউজগার্ড সালামি প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুজন কুমার সরকার, পুলিশ সুপার (ডিএসবি) ইমতিয়াজ মাহবুব, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এস এম আমান উল্লাহ, পুলিশ লাইন্সের আরআইসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন এরআগে ঢাকা এন্টি টেররিজম ইউনিটে কর্মরত ছিলেন।
এরআগে জেলার পুলিশ সুপার মোঃ বশির আহমেদ সাড়ে তিনমাসের মাথায় পদোন্নতি পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হলে মানিকগঞ্জের পুলিশ সুপারের পদটি শূন্য হয়। পরে মোছাঃ ইয়াছমিন খাতুন মোঃ বশির আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
এমএসএম / এমএসএম
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি
লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী
ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার
নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু
দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!