ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে লাউ চাষে শিক্ষার্থী তৌহিদের বাজিমাত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ১:৫৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে লাউ চাষ করে বাজিমাত করেছেন কলেজ পড়ুয়া শিক্ষার্থী তৌহিদ। দেশীয় লাউ চাষ করে তিনি এরই মধ্যে এলাকায় একজন আদর্শ লাউচাষি হিসেবে পরিচিতি পেয়েছেন।

উপজেলার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের মধ্যবিত্ত পরিবারের কৃষক আলহাজ আলীর কলেজ পড়ুয়া শিক্ষার্থী তৌহিদ। অস্বচ্ছল সংসারে ছোট বেলা থেকেই লেখাপড়ার ফাঁকে বাবার সাথে কৃষিকাজে সহযোগীতা করে আসছিল তৌহিদ। বাড়ির পতিত জায়গায় শখের বসে আলু, শসা, লাউ, কুমড়া, মুলা ও সবজির আবাদ করাই ছিল তাদের নেশা। 

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, মাচায় ঝুলে আছে অসংখ্য ছোট-বড় লাউ, প্রতিনিয়ত সকাল-বিকাল চলছে লাউ ক্ষেত পরিচর্যা। বাজারে বিক্রিতে ভালো দাম পাওয়ায় তরুণ এই উদ্যোগক্তা বেশ খুশি। এরই মধ্যে তার সুনাম ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে লোকজন দেখতে ও পরামর্শ নিতে আসছেন তার কাছে। লাউ চাষ করতে এ পর্যন্ত ৩০ হাজার টাকা খরচ হলেও তবে এক লক্ষ টাকা বিক্রির সম্ভাবনা দেখছেন তিনি।

তরুণ এই উদ্যোক্তা তৌহিদ জানান, গত বছর ১ বিঘা জমিতে লাউ চাষ করে সফলতার মুখ দেখেছেন। এ বছর অন্যের ৪০ শতাংশ জমি ৩ লাখ টাকায় লিস নিয়ে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন তার।  বর্তমান বাজারে একটি লাউ প্রকার ভেদে ৩০ হতে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এবারে লাউয়ের দাম ভালো বলে উদ্যোক্তা তৌহিদ জানায়। তিনি আরো জানায়, লাউয়ের চাষ করে এত লাভবান হবো কখনও ভাবিনি। তাই আগামীবার লাউ চাষ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

রায়গঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুর রউফ দৈনিক সকালের সময়কে জানান, লাউয়ের এ রকম ফলন হবে, কৃষকেরা আগে বিশ্বাস করতেন না। পরে তাদের হাতেকলমে লাউ চাষ পদ্ধতি শেখানো হয়। এ ছাড়া সার্বক্ষণিকভাবে তাদের পরামর্শ দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, প্রথম অবস্থায় কৃষকদের লাউ চাষে আগ্রহী করতে বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু উৎপাদনে সাফল্য দেখে অন্য কৃষক উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি বিভাগ থেকেও কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। তিনি আরও জানান, ‘সেক্স ফেরোমন’ পদ্ধতি ব্যবহার করেও কোনো কীটনাশক ছাড়াই  লাউ উৎপাদন করা সম্ভব।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬