ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বগুড়ায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত সেই তুফান সরকার গ্রেফতার


বগুড়া প্রতিনিধি  photo বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ১১:৫২

বগুড়ায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত সেই তুফান সরকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে বগুড়া শহরের চক সুত্রাপুর কসাই পাড়া এলাকায় তুফান সরকারের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হত্যাসহ একাধিক মামলার পলাতক ও দুদকের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী তুফান সরকার। আদালতের মাধ্যমে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

তিনি শহরের চকসুত্রাপুর কসাই পাড়া চামড়া গুদাম এলাকার মজিবর রহমানের পুত্র এবং বগুড়ার আরেক আলোচিত শ্রমিকলীগ নেতা আব্দুল মতিনের ছোট ভাই। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, বিস্ফোরক, মাদক ও দুর্নীতিসহ ১৪টি মামলা রয়েছে।

এর আগে গত ২৭ নভেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার দায়ে বগুড়ার সমালোচিত শ্রমিকলীগ নেতা তুফান সরকারকে মোট ১৩ বছরের সাজা দেন বগুড়ার বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ। 

রায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ১০ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেল এবং সম্পদের তথ্য গোপনের দায়ে ৩ বছরের জেল ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। এছাড়াও রায়ে তুফান সরকারের ১ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন আদালত।

২০১৭ সালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের এক ছাত্রীকে ধর্ষণ ও পরে ধর্ষিতা ও তার মাকে মাথ্যা ন্যাড়া করে দিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন শ্রমিকলীগ নেতা তুফান সরকার। সে বছর ২৯ জুলাই দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পুলিশ তাকে গ্রেফতার করলে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারো আত্মগোপন করেন।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত