ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে ইউএনও'র অভিযানে ভেকুঁ মেশিনের ব্যটারী জব্দ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ১২:৫

রাজশাহীর তনোরে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ভ্রাম্যমান অভিযান চালিয়ে এ্স্কেভেটর(ভেকুঁ) মেশিনের ব্যাটারী জব্দ করেছেন। তবে মেশিন রেখে চালক ও জমির মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।
গতকাল ২৩ ডিসেম্বর সোমবার রাত ১১ টায় উপজেলার বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর মাঠে অভিযান চালিয়ে এসব ব্যাটারী আটক করা হয়েছে। তানোর সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দুরের নিভৃত পল্লী এলাকায় গভীর রাতে এমন অভিযান চালিয়ে ফসলি জমি ও রাস্তা রক্ষা করায় ইউএনও'র এই সাহসী পদক্ষেপ সর্ব মহলে প্রশংসিত হচ্ছে।
এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে পরম স্বত্তি বিরাজ করছে। সচেতন মহলও ইউএনও'র এমন ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। অবৈধ মাটি বাণিজ্যে বন্ধ ও এসব রাস্তা রক্ষায় এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন ইউএনও খাইরুল ইসলাম।
স্থানীয়রা জানান, উপজেলার বাঁধাইড়  ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর গ্রামের বিএনপি নেতা প্রভাবশালী জাহাঙ্গীর আলম কবরস্থান ভরাটের নামে ফসলী জমির মাটি কেটে বিক্রি করছেন।এদিকে এসব মাটি পরিবহন করতে গিয়ে এলাকার রাস্তা নস্ট ও পরিবেশ দুষণে গ্রামবাসি অতিষ্ঠ হয়ে উঠে।কিন্ত্ত ভয়ে প্রকাশ্যে কেউ তার প্রতিবাদ করতে পারে না। তবে ভেকুঁ দালাল হাসান আলী সকালের সময়কে বলেন, জমির মালিক তাকে বলেছে মুন্ডুমালা পুলিশ ফাঁড়ি ম্যানেজ করা হয়েছে,মাটি কাটতে সমস্যা নাই। তিনি বলেন, দুদিন আগেও আইসি স্যারের অনুমতি নিয়ে চিনাশো মাঠে ফসলি জমির মাটি কাটা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সোমবার গভীর রাতে উপজেলা নির্বাহী  কর্মকর্তা ইউএনও খাইরুল ইসলাম ভ্রাম্যমান অভিযান চালিয়ে  রাস্তা নষ্ট করে অবৈধ মাটি বাণিজ্যে বন্ধ ও ভেঁকুঁ মেশিনের ব্যাটারী জব্দ করেছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খাইরুল ইসলাম সকালের সময়কে বলেন, নীতিমালা অনুসরণ করে পুরাতন পুকুর পুনঃখননে কোনো বাধা নাই, তবে রাস্তা নষ্ট করে বা পরিবেশ ক্ষতি করে মাটি বাণিজ্যের কোনো সুযোগ নাই। তিনি বলেন,জমির শ্রেণী পরিবর্তনেরও কোনো সুযোগ নাই। তিনি বলেন, তার একার পক্ষে এসব বেআইনি কাজ  প্রতিরোধ করা দুরুহ, তিনি জনসাধারণকে সচেতন হবার পাশাপাশি এসব বেআইনি কাজ প্রতিরোধে সকলকে সহযোগীতার আহবান জানান।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ