ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ২:২২

মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে তিনি সাংবাদিকদের কাছে জেলার বিভিন্ন কাজের বিষয়ে জানতে চান। এসময় সাংবাদিকরা ট্রাফিক জ্যাম, সড়কের পাশে গাড়ি রাখা, ফুটপাতে দোকান, চাঁদাবাজি ইত্যাদি বিষয় নবাগত পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় পুলিশ সুপার বলেন, গণমাধ্যম হচ্ছে জনগণের আয়নাস্বরূপ, যার প্রতিফলন সব জায়গায় হয়। বাংলাদেশ পুলিশ আপনাদের নিয়ে আমরা একত্রে কাজ করতে চাই বিশেষ করে মানিকগঞ্জ জেলায়। চাঁদাবাজির বিষয় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর আমরা যারা এখানে কর্মরত আছি, আমরা কোনো চাঁদাবাজি প্রশ্রয় বা আশ্রয় কোনো কিছুই দেব না। আমরা আপনাদের সহযোগিতা চাই। মানিকগঞ্জে যেসব সমস্যা আছে, সেগুলো যাতে সমাধান করতে পারি এবং কার্যকরভাবে জনগণের আস্থা অর্জন করতে পারি, সে চেষ্টা করব। মাদকের বিষয়ে তিনি বলেন, মানিকগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে চাই। এ বিষয় জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থার মাধ্যমে দমন করা হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান