হেলপার বাস চালিয়ে নিয়ে যাওয়ার সময় বাস-ভুটভুটি মুখোমুখি সংঘর্ষ
জয়পুরহাটের আক্কেলপুরে চালকের সহকারী (হেলপার) বাস চালিয়ে স্ট্যান্ডে নিয়ে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে পৌর সদরের বিহারপুর প্রাণি সম্পদ মোড় এলাকায় দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
আহতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের পাপ্পু হোসেন (২১), একই এলাকার সাইফুল ইসলাম (৩০) এবং সোহাগ হোসেন (৩৫)। তারা সকলে ভুটভুটিতে ছিলেন বলে জানা গেছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আহতরা শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটি নিয়ে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর থেকে গরু কেনার জন্য জয়পুরহাটের পাঁচবিবি গরুর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে আক্কেলপুর পৌর সদরের বিহারপুর প্রাণি সম্পদ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাহুল পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভুটভুটিতে থাকা তিনজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন। এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
প্রত্যক্ষদর্শী বিদ্যুৎ কুমার নামের স্থানীয় বাসিন্দা জানান, আক্কেলপুর-জয়পুরহাট রুটে চলাচলকারী রাহুল পরিবহনের বাসটি রাতের বেলা পেট্রোল পাম্পে ছিল। সেখান থেকে চালকের সহকারী (হেলপার) বাসটি চালিয়ে নবাবগঞ্জ ব্রিজ এলাকার স্ট্যান্ডে নিয়ে যাচ্ছিলেন। সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস এবং ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
T.A.S / T.A.S
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা