দাউদকান্দিতে ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে আলোচনা ও দোয়া
সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা)'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, চলচ্চিত্রের সুপার হিরো, সড়কের অকুতোভয় যোদ্ধা, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৮ তম জন্মদিনে দাউদকান্দি নিসচা'র আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নিসচা দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রিয়াদ মাহমুদ, দাউদকান্দি হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ নূরুল আফসার, নিসচার পৃষ্ঠপোষক মোঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি ডা. মোঃ সফিকুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হানিফ খান, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ শেলিনা আক্তার, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী।
এসময় নিসচা দাউদকান্দির সহ-সাধারণ সম্পাদক শ্যামল রায়, সাংগঠনিক সম্পাদক নারায়ণ বনিক,অর্থ সম্পাদক ইয়াছিন প্রধান,প্রচার সম্পাদক হাবিবুর রহমান,দপ্তর সম্পাদক নুরুজ্জামান সরকার,যুব বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, কার্যনির্বাহী সদস্য মোঃ সাদ্দাম হোসেন, মোঃ নাজমুল হাসান, মোঃ ইকরামুল হাসান, মোঃ রাজিব, সদস্য সাকিব সরকার, আহনাফ তিহামী, নাঈমুর রহমান দুর্জয় ও রিয়াদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কেক এবং মিষ্টি দিয়ে সকলকে আপ্যায়িত করা হয়।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ