ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঢাকাস্থ্ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ৩:৫৪

ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং আনন্দ ট্যুর এন্ড ট্রাভেলস এর সত্ত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেন আনন্দের দাউদকান্দি উপজেলার সিঙ্গুলা দিঘির পাড়  বাড়িতে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত তিনটায় পনেরো থেকে বিশ জনের একটি সশস্ত্র ডাকাত দল বিল্ডিংয়ের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং রুমে  অস্ত্র দেখিয়ে একে একে সবাইকে বেধে ফেলে এবং প্রতিটি রুমে থাকা শোকেস, ওয়ারড্রব, এবং স্টিলের আলমারি ভেঙে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকার বেশি।

এ ঘটনায়  দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করিলে পুলিশের একটি তদন্ত টীম ঘটনা স্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এবিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন  এবং তিনি জানিয়েছেন তিনি নিজে ঘটনা স্থল পরিদর্শন করেছেন, তদন্ত চলছে তদন্ত সাপেক্ষ দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছেন।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার