ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বিশ্বে আবারও বেড়েছে সংক্রমণ ও মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২১ সকাল ৯:১৯

বিশ্বে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ হাজার ৮০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ছয় লাখ ৮৬ হাজার ৩৮২ জন। এ নিয়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালো। আর এই সময়ে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫৪ হাজার ৭৯৯ জন।

শনিবার সকাল সাড়ে ৮টায় পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৬৬ হাজার ২২৩ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি পাঁচ লাখ ৯৫ হাজার ৪৩ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ কোটি ৭০ লাখ ৮৮ হাজার ৭১২ জন।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে চার কোটি সাত লাখ তিন হাজার ৬৭৪ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৬৪ হাজার ৯৩৫ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ১২ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৬৯১ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪০ হাজার ২৫৬ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ২০ লাখ ৯২ হাজার ১১৭ জন।

সংক্রমণের ওই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি আট লাখ ৫৬ হাজার ৬০ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৮২ হাজার ৭৫৩ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৯৮ লাখ ২০ হাজার ২০২ জন।

সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, আর্জেন্টিনা, ইরান, কলম্বিয়া, স্পেন, ইতালি। সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে। 

প্রীতি / প্রীতি

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান