ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে নবকলি পরিবহনের বেপরোয়া চালনায় যুবকের মৃত্যু


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ৪:৫

নবকলি পরিবহনের বেপরোয়া গতির কারনে চাকার নিচে পিষ্ট হয়ে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর ইউনিয়নের পুরাহাটি এলাকায় বাস চাপায় সোহাগ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে বান্দুরাগামী নবকলি পরিবহনের বাসের সঙ্গে রুহিতপুর থেকে বিসিক শিল্প নগরীতে যাওয়ার পথে পুরাহাটি এলাকায় এই দূঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। অন্তঃসত্তা স্ত্রী, মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল পরিবেশ নিহত সোহাগের বড়ি। পুলিশের অভিযোগ পরিবারের অসহযোগীতায় লাশ সময়মত উদ্ধার করা যায়নি।

সি এন জি ড্রাইভার ওলি মিয়া বলেন, নবকলি পরিবহনের গাড়িগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চালায়। তাদের একাধিকবার বললেও উল্টো আমাদের সাথে খারাপ ব্যবহার করে। রামেরকান্দা গুলিস্তান রোডে নিয়মিত যাত্রী এবাদুল বলেন, নবকলি পরিবহনের ড্রাইভারদের বললেও কোন লাভ হয়না। তাদের কারনে আজ সোহাগ নামে এক ছেলের মৃত্যু হল। তারা এভাবে বেপরোয়াভাবে চালালে আরোও মায়ের বুক খালি হবে পারে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, বেপরোয়া বাসের ধাক্কায় সোহাগ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরইপুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

T.A.S / T.A.S

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত