রাজধানীর আরামবাগে ৬ হাজার ইয়াবাসহ নারী আটক
রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ বর্ষা আক্তার নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার বিকালে আরামবাগের রুশ মেডিকেলের সামনে থেকে তাকে আটক করে ডিএনসির দক্ষিণ বিভাগের মতিঝিল সার্কেল। আটক বর্ষা শরিয়তপুরের জাজিরা এলাকার ইমরান ফকিরের মেয়ে। তিনি দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর এলাকায় থাকেন।
ডিএনসির মতিঝিল সার্কেল সার্কেল পরিদর্শক সুমনুর রহমান বলেন, বর্ষা টেকনাফ থেকে মাদক ব্যবসায়ীদের মাধ্যমে ইয়াবা ঢাকায় আনেন। এরপর ইয়াবা রাজধানীর বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। তার মাদক ব্যবসার বিষয়ে বেশ কিছুদিন আগে তথ্য পাওয়া যায়। এরপর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়। বিভিন্ন কৌশল অবলম্বন করে শুক্রবার হাতেনাতে বর্ষাকে আটক করা হয়েছে।
সুমনুর রহমান বলেন, বর্ষা দুই বছর ধরে মাদক ব্যবসায় জড়িত। তার কয়েজন সহযোগী রয়েছে। তাদের মাধ্যমে বর্ষা রাজধানীর বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করেন বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্ষার বিরুদ্ধে মতিঝিল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি জানায়, বর্ষার স্বামী শার্ট-প্যান্টের ব্যবসায়ী ছিলেন। এক পর্যায়ে বর্ষা মাদক সেবন শুরু করেন এবং জড়িয়ে পড়েন ব্যাবসাতেও। একে কেন্দ্র করে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয় বর্ষার। এক পর্যায়ে বছর খানেক আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় বর্ষার।
প্রীতি / প্রীতি
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল