ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বড়দিন উদযাপন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৫-১২-২০২৪ দুপুর ৪:২২

পটুয়াখালীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে যিশু খ্রিস্টের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং অতীত জীবনের পাপ মোচনের জন্য প্রার্থনা করেন ভক্তরা। একই সঙ্গে ধর্মীয় আনন্দ ছড়িয়ে দিতে নানা আয়োজন করা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়ন, দুমকী উপজেলার খ্রিস্টান পল্লী এবং কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গির্জাগুলোতে প্রার্থনা এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসব শুরু হয়। বাইবেল পাঠ ও যিশু খ্রিস্টের জীবন ও ত্যাগ নিয়ে আলোচনা ভক্তদের মধ্যে গভীর ভাবগাম্ভীর্য তৈরি করে।
উৎসবের আগের দিন সন্ধ্যায় জেলার খ্রিস্টান পল্লীগুলো আলোকসজ্জায় সাজানো হয়। কীর্তনের আয়োজন বড়দিনের উৎসবে নতুন মাত্রা যোগ করে। নারী ভক্তরা পিঠা-পায়েসসহ বাহারি খাবার তৈরি করে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে খ্রিস্টান পল্লীগুলোতে থানা পুলিশ এবং ডিবি পুলিশের বিশেষ নজরদারি ছিল। নিরাপত্তা ব্যবস্থা ভক্তদের নির্বিঘ্নে বড়দিন উদযাপন নিশ্চিত করেছে।

স্থানীয়দের মতে, বড়দিন উদযাপন শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, এটি আন্তঃধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে পরিণত হয়েছে।

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার