ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জেলা পরিষদের জমিতে অবৈধ স্থাপনা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-১২-২০২৪ দুপুর ৪:২৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে এলজিইডির সড়কের পাশে ও জেলা পরিষদের জমিতে অবৈধভাবে পাকা স্থাপনা  নির্মাণের অভিযোগ উঠেছে।

সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণকারীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। 

বুধবার সরেজমিনে গিয়ে দেখাযায়, রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া- কাঠেরপুল সড়কের পূর্ব লক্ষীকোলা বাজারের রাস্তার গাঁ ঘেষে জেলা পরিষদের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছেন ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত জলিলের ছেলে  বেলাল হোসেন ও তার ছেলে সোহেল রানা। দীর্ঘদিন টিনের ঘর তুলে ব্যবসা পরিচালনা করে আসলেও প্রভাব খাটিয়ে এই পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন তারা। 

স্থানীয়রা বলেন, অসৎ উদ্দেশ্যে সরকারি জমি অবৈধভাবে দখলের জন্য স্থাপনা নির্মাণ করছেন তারা। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

এ বিষয়ে জানতে চাইলে স্থাপনা নির্মাণকারী বেলাল হোসেন জানান, এত দিন আমি এখানে ব্যবসা করে এসেছি। তবে পাকা স্থাপনা নির্মাণ কাজ কেন করা হচ্ছে এমন প্রশ্নের জবাব দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।

বেলাল হোসেনের ছেলে সোহেল রানা গণমাধ্যম কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন, আমি ছাত্র দলের একজন নেতা। এখানে এসে কোন লাভ নাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির  জানান, জেলা পরিষদের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করার ব্যপারে জেলা  প্রশাসক মহোদয়কে জানানো হবে।  জেলা প্রশাসক  মহোদয় ম্যাজিস্ট্রেট নিযুক্ত করার পর জেলা পরিষদের জায়গা দখল মুক্ত  ও  উচ্ছেদ করা হবে। 

সিরাজগঞ্জ জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পরিষদের জায়গা চিহ্নিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬