ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তবর্তী বালিয়াডাঙ্গী উপজেলার অনেক সমস্যা ও সম্ভাবনা আছেঃ উপদেষ্টা আসিফ মাহমুদ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৫-১২-২০২৪ বিকাল ৫:৪৩

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তবর্তী হওয়ায় এখনো উন্নয়নে পিছিয়ে রয়েছে। এ উপজেলার জীবনমান, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, শিল্প ও স্ট্রাকচারাল ক্ষেত্রে  বিভিন্ন সমস্যা আছে। তবে এর উন্নয়নের অনেক সম্ভাবনা আছে। পর্যায়ক্রমে এ উপজেলাকে উন্নয়ন সমৃদ্ধ করতে হবে। 

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এদিন সকাল সাড়ে ৮ টায় হেলিকপ্টারযোগে বালিয়াডাঙ্গী সমির উদ্দিন স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে অবতরণ করে উপজেলার কিসমত পলাশবাড়ী গ্রামের তীরনই নদী পাড়ের কাঁচা সড়ক পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা অডিটোরিয়ামে উপজেলার কর্মকর্তা ও  সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। 

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন- উপদেষ্টার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন, জনসংযোগ কর্মকর্তা সালাউদ্দিন, উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজুল আলম ভূঁইয়া ও আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সর্দার মোস্তফা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা আক্তার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী আহসান হাবীব প্রমুখ। 

বক্তারা তাদের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসভবন, অফিসার্স ডরমেটরি, শিল্প কলা একাডেমিভবন ও রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। 

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ উপজেলায় একটি লাইব্রেরী স্থাপনের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দের ঘোষণা দেন। পর্যায়ক্রমে বালিয়াডাঙ্গী শহরকে পৌরসভা করার আশ্বাস দেন। পরে তিনি এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির