দাউদকান্দিতে তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বীরতলায় তালাবদ্ধ ঘর থেকে রনি (৩৮) নামের একজন হালুয়া রুটি বিক্রেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
সরজমিনে গিয়ে জানা যায় রনি (৩৮) পিতা আসলাম রারী তিনি দীর্ঘ প্রায় পনেরো বছর যাবত দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বীরতলা গ্রামে জয়নাল মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে সাথে আরও দুজন সহকর্মী সহ মোট তিনজন বসবাস করে হালুয়া রুটি বিক্রি করতেন। নিহতের স্থায়ী ঠিকানা মতলব উত্তরের ফরাজিকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে।
বাড়ির মালিক জয়নাল মিয়ার ভাষ্যমতে, তিনি আজ সকাল আটটার সময় বাসা থেকে বের হওয়ার সময় বিগত দুই দিনের ন্যায় আজও ঘরটি তালাবদ্ধ এবং বৈদ্যুতিক লাইট জ্বালানো দেখতে পেয়ে ঘরের নিকট এগিয়ে যান এবং তিনি ঘরের ছিদ্র দিয়ে একটি মৃতদেহ মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় দেখতে পেয়ে এলাকার চেয়ারম্যান, মেম্বার কে বিষয়টি জানালে তাঁরা ঘটনা স্থলে আসেন এবং পুলিশকে খবর দেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী, সেকেন্ড অফিসার মোঃ হারুন অর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গৌরীপুর অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম সরতহাল রিপোর্ট তৈরী করেছেন।
অধিকতর তদন্তের জন্য এফবিআই ঘটনাস্থল পরিদর্শন করে সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ