জয়পুরহাটের ঐতিহ্যবাহী তেঘর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন
জয়পুরহাটের ঐতিহ্যবাহী তেঘর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। পরে স্কুল মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে শহরের আবুল কাশেম ময়দান থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি গোলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
শতবর্ষ উদযাপন কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম মিন্টু এবং অগ্রণী ব্যাংকের ম্যানেজার কামরুল হাসান রাসেল এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)তৃপ্তি কণা মন্ডল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, ঢাকা মেডিকেলের সাবেক অধ্যাপক ডাঃ মজিবর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইন্জিনিয়ার মাহমুদুর রহমান, ডাঃ মোজাম্মেল হক, ইন্জিনিয়ার আব্দুর রহমান, চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক হারুন অর রশীদ টুটুল, সাবেক জাতীয় দলের খেলোয়াড় আফজাল হোসেন, শতবর্ষ উদযাপন কমিটির উপদেষ্টা খায়রুল আলম টুলু, সহ সভাপতি আব্দুল আলীম, আইয়ুব আলী, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল, তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মন্ডল প্রমুখ।
দিনব্যাপী এই মিলনমেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড সংগীত দল শিরোনামহীন এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । এসময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবে ।
T.A.S / T.A.S
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত