ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে কদম রসুল (দ.) হিফজুল কুরআন মডেল মাদরাসার তিন হাফেজকে পাগড়ি প্রদান


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৭-১২-২০২৪ দুপুর ২:১৯

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট কদম রসুল (দ:) হিফজুল কুরআন মডেল মাদরাসায় হেফজ সমাপনকারী তিনজন হাফেজকে দস্তারবন্দী বা পাগড়ী প্রদান করা হয়েছে।

এই উপলক্ষে বৃহস্পতিবার রাতে বাগিচাহাট খানদিঘীর পাড়স্থ মাদ্রাসা সংলগ্ন মাঠে সালানা জলসা ও দস্তারে ফজিলত উপলক্ষে ছিদ্দিকে আকবর (রা:) স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ ইমরান হোসাইন আলকাদেরির সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত হয়।

 মাওলানা আব্দুল আহাদ জোহাদীর সভাপতিত্বে হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের সিরাজি ও হাফেজ মুহাম্মদ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ মুজিবুর রহমান সওদাগর।

প্রধান আকর্ষণ হিসেবে তকরির পেশ করেন জামিরজুরী রজবীয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আল কাদেরী (মা.জি.আ)।

প্রধান আলোচক ছিলেন- পটিয়া শাহ্ চান্দ আউলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা সাইফুদ্দীন খালেদ (মা.জি.আ)।

প্রধান বক্তা ছিলেন- চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান হযরতুলহাজ্ব আল্লামা সোলাইমান ফারুকী (মা.জি.আ)। 
উদ্বোধক  ছিলেন সাতবাড়ীয়া শাহ আমানত দাখিল মাদ্রাসার মুদাররিস 

হযরতুলহাজ্ব আল্লামা রমিজ আহমদ ছমদি (মা.জি.আ.), বিশেষ বক্তা ছিলেন- দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মোহাম্মদ ইসলাম নক্সবন্দী (মা.জি.আ), সিনিয়র মুদাররিস মাওলানা মুফতি মাহফুজুর রহমান আলকাদেরি (মা.জি.আ.)।

পরে প্রতিষ্ঠান থেকে হেফজ সমাপনকারী হাফেজ মো. এরশাদুল হক, হাফেজ মো. আবদুল্লাহ আল মারুফ ও হাফেজ মো. ছামীমকে দস্তারবন্দী বা পাগড়ী পরিধান করিয়ে দেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান