রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারী মোকারম হোসেন এর বাবার জানাযা ও দাফন সম্পন্ন
ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌর জামায়াতের সেক্রেটারী মোকারম হোসেনের বাবা প্রবীন ব্যক্তি আলহাজ্ব মাখলুকার রহমান (১০৩) গতকাল বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টায় বার্ধক্যজনিত কারণে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
(ইন্না-লিল্লাহ ওয়া -- রাজিউন) শুক্রবার ২৭ ডিসেম্বর দুপুর ২ টা ৩০ মিনিটে মরহুমের জানাযা নামাজ পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের কনিষ্ঠ ছেলে মোকারম হোসেন জানাযা নামাজ পড়ান। জানাযা নামাজে উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক-সাংস্কৃতিক-ব্যক্তিবর্গ, আলেম, হাজ্বী, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ হাজারো মুসল্লী উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি একজন ধার্মিক,সফল পিতা এবং সমাজসেবক হিসাবে এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হয়।
T.A.S / T.A.S
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি