মানিকগঞ্জে সরিষা ফুলের হলুদ বরণে সেজেছে ফসলের মাঠ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে হলুদ সরিষা ফুল। সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে। ফুলগুলোর তাদের কলি ভেদ করে সুভাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলা ভূমি। যতদুর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। ফসলের মাঠ দেখে হাসি ফুঠেছে কৃষকের মুখে। আবহাওয়া অনুকুলে থাকলে ব্যাপক ফলনের সম্বাবনা দেখছেন চাষিরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, কৃষকরা সরিষার ব্যাপক চাষাবাদ করেছেন।সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। বেশিরভাগ জমিতে সরিষার ফুল ফুটেছে। দিগন্ত জুড়ো শুধু হলুদ আর হলুদ। সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষা মাঠ জুড়ে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশুসহ বিনোদন প্রেমিরা। তারা সরিষা মাঠ ঘুরে ঘুরে দেখছেন। কেউবা আবার মোবাইলফোনে সেলফি তুলছেন মনের আনন্দে।
কৃষি অফিস সূত্রে জানা যায়,গত মৌসুমে এ উপজেলায় ৩৯৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হলেও চলতি মৌসুমে কৃষকরা সবজি ও ভুট্টা চাষ করায় সরিষার আবাদ কমেছে। চলতি মৌসুমে এ উপজেলায় ২৯৮৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। তবে সরিষার আবার বাড়াতে কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা দিয়ে যাচ্ছে কৃষি অফিস। আবহাওয়া ভালো থাকলে এবং কৃষকরা সরিষার দাম ভালো পেলে আগামীতে সরিষার আবাদ আরো বাড়বে বলে আশা করছে উপজেলা কৃষি অফিস।
জান্না এলাকার কৃষক লোকমান হোসেন বলেন,আমি অন্যন্য সবজির পাশাপাশি আড়াই বিঘা জমিতে
সরিষার চাষ করেছি। সরিষার হলুদ বরণে সেঁজেছে ফসলের মাঠ। আবহাওয়া ভাল থাকলে চলতি মৌসুমে ভাল ফলন আশা করছি।
উপজেলার দরগ্রাম ইউনিয়নের রুহুলী এলাকার চাষী আসাদুজ্জামান জানান, চলতি মৌসুমে ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। সরিষার চাষে খরচ ও পরিশ্রম কম। সরিষা চাষে যে সার আমরা ব্যবহার করি, পরবর্তীকালে ইরি ধান রোপনের সময় সার বেশি দেওয়া লাগে না। এতে আমাদের খরচ কিছুটা কমে যায়। এবার মেঘ-বৃষ্টি না হলে আমরা লাভবান হবো।
উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে শীতকালীন সবজি ও ভুট্টার আবাদ বেশি হওয়ায় সরিষার আবাদ কিছুটা কমেছে। তবে সরিষার চাষ বাড়াতে কৃষি অফিস থেকে প্রয়োজনিও পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে কৃষকদের। আশা করা যাচ্ছে এ বছর আবহাওয়া ভালো থাকার পাশাপাশি কৃষকরা সরিষার দাম ভাল পেলে আগামীতে চাষাবাদ আরো বাড়বে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার