বোয়ালমারীতে ফলিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমিতির নির্বাচন সম্পন্ন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীন ফলিয়ার বিল পানি ব্যাবস্থাপনা সমবায়সমিতির নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্বাস শেখ, সাধারণ সম্পাদক পদে মোঃ মান্দার ফকির নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ভোট গ্রহণের দিন ২৮ ডিসেম্বর তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বোয়ালমারী উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেন। একই ভাবে নির্বাচিত অন্যান্যরা হলেন সহসভাপতি মোঃ এনামুল ঠাকুর ও কোষাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউর রহমান। ৮ টি সাধারণ সদস্য পদে নির্বাচিতরা নিহলেন-খন্দকার হাফিজুর রহমান, মোঃ শাজাহান ফকির, মোহাম্মদ হাসান মোল্লা, আব্দুর রহমান মোল্লা,মোহাম্মদ আবু হোসেন, মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন মোছাম্মদ হাসিনা বেগম ও মোসাম্মৎ ইয়াসমিন বেগম।। নির্বাচিতদের নাম ঘোষণা কালে সমবায় কর্মকর্তা আফজাল হোসেন বলেন,নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন পর্যন্ত সভাপতি ছাড়া বাকি ১১ টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হন। সভাপতি পদে দুই প্রতিদ্বন্দ্বী পাওয়া গেলেও শেষ পর্যন্ত একজন সরে দাঁড়ান। ফলে নির্বাচনী বিধিমালা মোতাবেক ফলিয়ার বিল পানির ব্যবস্থাপনা সমিতির নির্বাচনে অংশ গ্রহণ কারী সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।
T.A.S / T.A.S
বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার
ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন
কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল
হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান
চট্টগ্রাম প্রেস ও র্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা
পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম
নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার