গোদাগাড়ীতে ফেনসিডিলসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের শাকপাল এলাকায় শুক্রবার(২৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সহ ২ যুবককে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের মোঃ মালিকুল ইসলামের ছেলে মোঃ আকাশ আলী(২১) আরেকজন হলেন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার নুরপুর মালচি গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ আকাশ আলী(২৫)।
পুলিশ জানায়, গোপনে খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মাটিকাটা ইউনিয়নের কিসমত শাকপাল কাঁচা রাস্তার পাশে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করে। ফেনসিডিল উদ্ধার করে আলামতসহ ২ জনকে থানায় হেফাজতে নিয়ে আসা হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার্স ইনচার্জ(ওসি) রুহুল আমিন বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
T.A.S / T.A.S
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন