ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত


বগুড়া প্রতিনিধি  photo বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২৪ বিকাল ৫:১৩

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজন এবং গাবতলীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় নারী নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু বেতার কেন্দ্রের সামনে এবং গাবতলী-সুখানপুকুর সড়কের চামুরপাড়া নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে দরগাহাটের দিকে যাচ্ছিল। কাহালু বেতার কেন্দ্রের সামনে ভ্যানের সামনের চাকা খুলে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী ফারুক হোসেন (৪০) মারা যান।

পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে ফারুক হোসেনের মেয়ে হুমাইয়ারা (৯) ও ভ্যানচালক শাহিনুর ইসলাম (৫০) মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে তিনজনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপর দিকে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, সকাল ১০টার দিকে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় রেশমী বেগম (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের জোবায়ের হোসেনের স্ত্রী।

জানা যায, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন রেশমী বেগম। চামুরপাড়া এলাকায় অসাবধানতাবশত রেশমী মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় পেছনে থাকা বালুবাহী ট্রাকের চাপায় মারা যান তিনি। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন চালক আব্দুস সালামসহ ট্রাকটি আটক করে। পরে পুলিশ গিয়ে ট্রাকসহ চালককে থানায় নিয়ে যায়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত