ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধানতাড়া আনন্দ ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৮-১২-২০২৪ বিকাল ৫:১৮

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ধানতাড়া আনন্দ ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে আনন্দের উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

সকালে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং নারী-পুরুষ। ছেলেদের জন্য আয়োজন করা হয় দৌড়, মোরগ লড়াই, লং জাম্প, বাঁশ খেলা, ধীর গতিতে সাইকেল চালানো, বেলুন ফাটানো, তাল গাছ হওয়া, অংক দৌড়, বস্তা দৌড় এবং বালতিতে বল নিক্ষেপের মতো মজাদার এবং ঐতিহ্যবাহী খেলাধুলা।

অন্যদিকে মেয়েদের জন্য ছিল পায়না তাই খায়না, দড়ি ঘুরানো, বালিশ বদল, হাড়ি ভাঙ্গা, পাখি উড়া, পয়সা নিক্ষেপ, সুঁচে সুতা লাগানো এবং অংক দৌড়ের মতো আকর্ষণীয় প্রতিযোগিতা। 

সন্ধ্যার আগে বিকেল ৫টায় ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ধানতাড়া গ্রামের প্রবীণ মুরুব্বিরা এই পুরস্কার বিতরণ করেন। তারা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।

পুরস্কার বিতরণীর পর সন্ধ্যায় শুরু হয় ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা। ধানতাড়া আনন্দ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এলাকার মানুষের বিনোদন এবং সামাজিক বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যে তারা প্রতি বছর এ ধরনের আয়োজন করে থাকেন। এবারের আয়োজনে এলাকাবাসীর ব্যাপক সাড়া পেয়ে তারা অত্যন্ত খুশি।

স্থানীয়রা মনে করছেন, এই আয়োজন শুধু বিনোদন নয়, এটি শিশু-কিশোর ও যুব সমাজকে ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করছে।

T.A.S / T.A.S

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন