ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

২৪ ঘণ্টায় ভারতে ৪২ হাজার ৬১৮ জনের করোনা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২১ দুপুর ১২:১৯

ভারতের দৈনিক সংক্রমণ বৃহস্পতিবার ৪৭ হাজার ছাড়িয়েছিল। ৪০ হাজারের বেশি হলেও গত দু’দিনে তা একটু কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬১৮ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ৯০৭। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের পাশাপাশি গত দু’দিনে কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৩০ জনের। পুরো মহামারি পর্বে করোনায় ভারতে মোট প্রাণ গেছে ৪ লাখ ৪০ হাজার ২২৫ জনের।

আক্রান্ত বৃদ্ধির জেরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে গত কয়েকদিন ধরে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ৫ হাজার ৯০৩। এর জেরে আবার চার লাখ ছাড়াল সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৫ হাজার ৬৮১ জন। এর মধ্যে কেরালা রাজ্যেই সংখ্যাটা আড়াই লাখের কাছাকাছি।

ভারতে দৈনিক আক্রান্তের শীর্ষে কেরালা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ২৯ হাজার ৩২২ জন। মহারাষ্ট্রে অবশ্য সাড়ে চার হাজারের নিচেই রয়েছে করোনার দৈনিক সংক্রমণ। এরপর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৫৬৮), অন্ধ্রপ্রদেশ (১,৫২০), কর্নাটক (১,২২০), ওড়িশা (৮৪৯), মিজোরাম (৮২৫), পশ্চিমবঙ্গ (৬৮৬) এবং আসাম (৫৬৪)। বাকি রাজ্যে সংক্রমণ সংখ্যা ৫০০-র নিচে রয়েছে।

প্রীতি / প্রীতি

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও