রাণীশংকৈলে সম্প্রীতি সমাবেশ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের উদ্যোগে উপজেলার সকল ধর্মাবলম্বী নেতা-কর্মীদের নিয়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতাকর্মী, পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন- উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, পুজা উদযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেব, আদিবাসী সমাজ উন্নয়ন সভাপতি নিকেল হেমব্রম, আদিবাসী নেত্রী স্বপ্না রাণী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এদেশে হিন্দু- মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে করছে। বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট আছে এবং থাকবে। কোন ধরনের উস্কানিতে এ বন্ধন কোনোদিন ভাঙ্গবে না বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
T.A.S / T.A.S
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি