ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পাঁচবিবিতে তাবলীগের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ২:৩৭

জয়পুরহাটের পাঁচবিবিতে সর্বস্তরের তাবলীগের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার আয়োজনে আজ রবিবার বেলা ১১টায় সাদপন্থি খুনি ও সন্ত্রাসীগণ কর্তৃক গত ১৮ ডিসেম্বর টঙ্গি ইজতেমার মাঠে গভীর রাতে সন্ত্রাসী হামলা ও খুনে জড়িতদের বিচার এবং সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের প্রধান প্রধান সড়ক মিছিল প্রদক্ষিণ শেষে তিনমাথা চত্ত্বরে বিমান বাহিনীর সাবেক সদস্য ও তাবলীগ জামায়াতের জেলা আহলে সুরার সদস্য তাবলীগের উপজেলার জিম্মাদার আমিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা আহলে সুরার সদস্য মুফতি জোবায়ের মাহমুদের পরিচালনায় তিনমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, খাতুনে জান্নাত মাদ্রাসার মুহতামিম মাওঃ আব্দুল ওয়াদুদ, জেলা আহলে সুরা সদস্য মাওঃ মাহাবুব, জোবায়ের হোসেন (জয়), প্রফেসর মেহেদী হাসান, শালপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আনোয়ার হোসেন, পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের সাবেক ওয়াক্তিয়া ঈমাম মাওঃ মিজানুর রহমান, জেলা আহলে সুরা সদস্য হাফেজ হুমায়ুন কবির প্রমুখ। বক্তাগণ টঙ্গির তুরাগ নদীর তীরের ইজতেমা মাঠের ঘটনায় জড়িত সাদপন্থিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।

T.A.S / T.A.S

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার