ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

সরকারী খাদ্য গুদামে ধান দিতে অনীহা কৃষকদের


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ২:৪৯

নানান রকম হয়রানী ও জটিলতা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারেই ভালো দাম পাওয়ায় সরকারী খাদ্য গুদামে ধান সরবরাহ করতে অনীহা ধানের জেলা দিনাজপুরের কৃষকদের। এ জন্য চলতি আমন সংগ্রহ অভিযানের প্রায় দেড় মাস হলেও দিনাজপুর জেলা খাদ্য বিভাগ মোট লক্ষ্যমাত্রার মাত্র ৪ শতাংশ ধান সংগ্রহ করতে পেরেছে কৃষকদের কাছ থেকে। যদিও এই সময়ে মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হয়েছে মোট লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ।

গত বোরো সংগ্রহ অভিযানেও দিনাজপুর খাদ্য বিভাগ কৃষকদের কাছ থেকে কাংখিত ধান পায়নি, মিল মালিকদের কাছ থেকে কাংখিত চালও সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান, চলতি আমন সংগ্রহ অভিযানে দিনাজপুর জেলায় কৃষকদের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে ১৭ হাজার ৯৯১ মেট্রিক টন ধান, মিল মালিকদের কাছ থেকে ৪৭ টাকা কেজি দরে ৪৬ হাজার ৪৮৪ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে ১১ হাজার ৬২০ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত ১৭ নভেম্বর থেকে দিনাজপুরে শুরু হয় সরকারী খাদ্য বিভাগের আমন সংগ্রহ অভিযান। এই অভিযান চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানায়, গত ২৬ ডিসেম্বর পর্যন্ত কৃষকদের কাছ ধান সংগ্রহ হয়েছে মাত্র ৮’শ মেট্রিক টন। যা মোট লক্ষ্যমাত্রার মাত্র ৪ শতাংশ। অন্যদিকে মিল মালিকদের কাছ থেকে সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৫৯৪ মেট্রিক টন এবং আতপ চাল সংগ্রহ হয়েছে ৩ হাজার ৪৮৬ মেট্রিক টন। কৃষকদের কাছ ধান সংগ্রহ মোট লক্ষ্যমাত্রার মাত্র ৪ শতাংশ সংগ্রহ হলেও মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ হয়েছে মোট লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ।

অর্থ্যাৎ মিল মালিকরা সরকারী খাদ্য গুদামে চাল সরবরাহ করলেও সরকারী খাদ্য গুদামে ধান সরবরাহ করতে অনাগ্রহী কৃষকরা। এ প্রসঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান, মুলত কৃষকদের ন্যায্যমুল্য নিশ্চিত করতেই সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু কৃষকরা যদি বাজারেই ধান বিক্রি করে লাভবান হন-তাহলে তারা সেখানেই ধান বিক্রি করবে-এটাই স্বাভাবিক। তিনি বলেন, সরকারের বেধে দেয়া দামের কারনেই কৃষকরা বাজারে ধানের ভালো দাম পাচ্ছেন। যদিও আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে লক্ষ্যমাত্রার শতভাগ ধান কৃষকদের কাছ থেকে ক্রয়ের আশাবাদ ব্যক্ত করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। এদিকে দিনাজপুরের বিভিন্ন ধানের হাটে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে মোটা জাতের ধান কৃষকরা বাজারে বিক্রি করছে ১ হাজার ৩৫০ টাকা থেকে ১ হাজার ৪’শ টাকা মন দরে।

প্রতিকেজিতে যার মুল্য দাঁড়ায় ৩৪ টাকা থেকে ৩৫ টাকা। কিন্তু সরকারী মুল্য প্রতিকেজি ৩৩ টাকা। সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বাজারেই নগদ টাকায় বেশী দাম পাওয়ায় সরকারী খাদ্য গুদামে ধান সরবরাহ করতে অনীহা কৃষকদের।  উল্লেখ্য, গত বোরো সংগ্রহ অভিযানেও কৃষকদের কাছ থেকে কাংখিত ধান পায়নি দিনাজপুর জেলা খাদ্য বিভাগ। পুরন হয়নি মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রাও। বোরো সংগ্রহ অভিযানে দিনাজপুরে কৃষকদের কাছ থেকে ১৪ হাজার ৯৫১ মেট্রিক টনের মধ্যে ধান সংগ্রহ হয় ১১ হাজার ৩১০ মেট্রিক টন। আর মিল মালিকদের কাছ থেকে ১ লাখ ২ হাজার ৩৩৫ মেট্রিক টনের মধ্যে সিদ্ধ চাল সংগ্রহ হয় ৯১ হাজার ৬২১ মেট্রিক টন এবং ১৭ হাজার ১৩২ মেট্রিক টনের মধ্যে আতপ চাল সংগ্রহ হয় ১৩ হাজার ৬৫০ মেট্রিক টন।

T.A.S / T.A.S

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা

হাটহাজারীতে ৯০ কেজি আফ্রিকান মাগুর জব্দ, দুই বিক্রেতা আটক