কাউনিয়ায় ইউপি চেয়ারম্যান মজিদ গ্রেফতার
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সদস্য সচিব মো. আব্দুল মজিদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ কুর্শা ইউনিয়নের মহেশা গ্ৰামের কপিল উদ্দিনের ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম সর্দার জানান, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর এবং হত্যাচেষ্টার ঘটনায় ১৪ অক্টোবর মামলা করেন গুরুতর আহত মো. ফারুক। ওই মামলায় আব্দুল মজিদের নাম রয়েছে। তাকে সেনাবাহিনী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ