ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ৩:৩৩

জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে জয়পুরহাট চেম্বারের সভাপতির আব্দুল হাকিম মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ডা: ফজলুর রহমান সাঈদ।

চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এফবিসিসিআইএর সাবেক পরিচালক আমিনুল বারি, চেম্বারের সাবেক সভাপতি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম অঅহবায়ক মাসুদ রানা প্রধান ও আব্দুল ওয়াহাব, চেম্বারের সদস্য কবির আকবর চৌধুরী তাজ, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ।

সভায় সদস্যরা আগামীতে চেম্বারের স্বচ্ছভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। চেম্বারের সাবেক পরিচালক তাজ চৌধুরী ও চেম্বারের সাবেক সভাপতি আমিনুল বারি  অভিযোগের সুরে বক্তব্যে বলেন যে, একটি আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে এই সংগঠনটি পরিচালিত হয়েছে। আগামীতে সুষ্ঠু ভোটের মাধ্যমে বাহির থেকে নির্বাচন কমশিনার নিয়োগ করে ভোট করার দাবি জানান তারা। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লোভের ব্যবসায়ীদেও কে রমজান মাসে যেন মুল্য বৃদ্ধি করতে না পাওে সেইজন্য সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন বক্তারা।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন,ব্যবসায়ীরা দেশের চালিকা শক্তি। ন্যায় সংগতভাবে ব্যবসা পরিচালনা করতে হবে । চেম্বারের স্বচ্ছ নির্বাচনের বিষয়ে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন তিনি।

T.A.S / T.A.S

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ