ধামইরহাটে তরকারি বাজার পরিদর্শন করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান
নওগাঁর ধামইরহাটে তরকারি বাজার পরিদর্শন করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান। তরকারি বাজারে সাধারণ ভোক্তাদের সুবিধার্থে রবিবার সাপ্তাহিক হাটে মধ্যস্বত্বভোগী ফরিয়াদের লাগামহীন মুনাফা নিয়ন্ত্রণ করতে ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় গোস্ত, মাছ, কাঁচা তরকারি, পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দোকানীদেরকে বাজার দর জিজ্ঞাসা করেন এবং দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী , প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার রিপন রেজা। ইউএনও মোস্তাফিজুর রহমানের বাজারদর পরিদর্শনের উপস্থিতি টের পেয়ে চতুর গোস্ত ব্যবসায়ীরা ৬ শত টাকা কেজি দরে গোস্ত বিক্রি করতে থাকেন এবং নিয়মিত এই ন্যায্য মূল্যে বিক্রয় করবেন বলে উপজেলা নির্বাহী অফিসার কে আশ্বস্ত করেন। ইউ এন ও মোস্তাফিজুর রহমানের বাজারে উপস্থিতির কারণে ভোক্তাদের মধ্যে চাঞ্চল্য ফিরে আসে এবং উৎফুল্লতা বিরাজ করে। ফুলকপি প্রতিটি ২০ টাকা, বাঁধাকপি ২০টাকা, সিম প্রতি কেজি ৪০ থেকে ৫০টাকা, পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা নতুন আলু ৪০ থেকে ৪৫ টাকা, নতুন আদা প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হওয়া খোঁজ-খবর নেন। স্বাভাবিক মূল্যে বিক্রি হওয়া এসব পণ্য ক্রয় করে ভোক্তাগণ স্বস্তি প্রকাশ করেন।
T.A.S / T.A.S
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত