ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ১:১৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (৩০ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

সভায় ইউএনও বলেন,  বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারুণ্যের উৎসবের উদ্বোধন হবে। শোভাযাত্রায় সকল সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ ছাত্ররা অংশগ্রহণ করবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি শামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা জামায়াতে ইসলামী'র আমির মো. আলী মর্তুজা, সলঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম শহীদ, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির আহবায়ক ও উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাংবাদিক গোলাম মুক্তাদির, রায়গঞ্জ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত (৫২ দিনব্যাপী) জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এ উৎসবে সকল সরকারি দপ্তর নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।

T.A.S / T.A.S

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬