রাজধানীর ওয়ারীতে রাজউকের উচ্ছেদ অভিযান
রাজধানীর ওয়ারী এলাকায় নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় জরিমানা-সহ মিটার জব্দ করে উচ্ছেদ অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় বেশ কয়েকটি নকশা বহির্ভূত ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়। রোববার (২৯ ডিসেম্বর) রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম বলেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৭/১ আওতাধীন ওয়ারী বি,সি,সি রোড, লালমোহন র্যাংকিং স্ট্রিট, রোডে রাজউকের নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করি। নকশা বহির্ভূত তিন টি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষনিক ভাবে দুইটি ভবনে চার লক্ষ টাকা জরিমানা আদায় ও বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েড এ ব্যত্যয় পাওয়া গেছে। প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দিয়েছি। কয়েকটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও নির্মাণকারীরা ভবন মালিকরা নিজ দায়িত্বে আগামী ৩০ দিনের মধ্যে নকশা বহির্ভূত অংশ অপসারণ করবে এবং রাজউকের অনুমোদিত নকশা মেনে ইমারত নির্মাণ করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়।
এছাড়া অথরাইজ অফিসার এহসানুল ইমাম বলেন, যে সকল ভবন নির্মানকারী রাজউক অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করবে না এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেক্ষেত্র আমরা তাদেরকেও আইনের আওতায় নেওয়ার পদক্ষেপ নিচ্ছি।
স্থানীয়রা জানান, স্বতঃস্ফূর্তভাবে আমরা এলাকার মানুষ রাজউকের এই অভিযানে সহযোগিতা করি। এলাকাবাসী মনে করে রাজউক নিয়মিত এই ধরনের অভিযান চলমান রাখলে কেউ নকশা ছাড়া ভবন করতে সাহস পাবে না।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন-৭/১ অথরাইজ অফিসার শেখ মুহাম্মদ এহসানুল এমাম, সহকারী অথরাইজ অফিসার, আব্দুর রাজ্জাক তোহা,, প্রধান ইমরাত পরিদর্শক, কামাল হোসেন,ও বিলাল,ইমারত জয়নাল আবেদীন, ইমারত পরিদর্শক মাসুদ রানা,,ইমারত পরিদর্শক আল নাইম মুরাদ, ইমারত পরিদর্শক আব্দুল আল মামুন।
জামিল আহমেদ / জামিল আহমেদ
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা