ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে (বাংলা স্কুল) ১৬৮তম প্রাক্তন শিক্ষাথীদের মিলন মেলা অনুষ্ঠিত


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ২:২৩

”বাঙ্গালি ঐতিহ্য রক্ষায় বাংলা স্কুলে ১৬৮ বছরকে সামনে রেখে ” প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশন দিনাজপুরের আয়োজনে নানা আয়োজনে এবং আনন্দমূখর পরিবেশে দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) মাঠ প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলন উৎসব-২০২৪ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশান দিনাজপুর এর সভাপতি একেএম মেহেরুল্লাহ বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নুর-এ-আলম। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু। ঢাকা থেকে আমন্ত্রিত সম্মানীত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী, ডাঃ শাহাদৎ হোসেন, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম, এ্যাডঃ গোলাম বীন চার্লি, মোঃ বদরুল আলম। স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মানিক, মোঃ রফিকুল আমিন বাবু, কাজী রফিকুল ইসলাম পাপ্পু, মোঃ সেলিম হোসেন, মোঃ সবুজ, সৈয়দপুর ক্যান্টলমেন্টের কর্ণেল শামীম রেজা, মোঃ বেলাল হোসেন, সিরাজুল আলম বাবু, সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা মোঃ মইন উদ্দীন আহম্মেদ, অধ্যাপক আলতাফ হোসেন। স্বরচিত কবিতা পাঠ করেন কলামিস্ট ও গবেষক জোবায়ের আলী জুয়েল। অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য জোবায়ের আলী জুয়েল, সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য মোঃ ফেরদৌসার রহমান ও ক্রীড়ায় বিশেষ অবদান রাখার জন্য মোস্তাকিম আহমেদকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের পূর্বে পতাকা উত্তোলন অনুষ্ঠানের শেষে র‌্যাফেল ড্র পরিচালনা করেন আহবায়ক একেএম মাসুদুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রাক্তন ছাত্র একেএম আব্দুস সালাম তুহিন, সাংবাদিক ও গবেষক আজাহারুল আজাদ জুয়েল ও শিক্ষক আক্তারুল ইসলাম রাঙ্গা। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : স্থানীয় সরকার মন্ত্রী

সাতক্ষীরায় গ্রাম পুলিশের অভিনব কায়দায় প্রবাসীর টাকা আত্মসাৎতের অভিযোগ

রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন

কাশিমপুর কারাগারে স্ত্রীর সাথে দেখা করতে এসে ইয়াবাসহ আটক ১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন

ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত

লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে

চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম

পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা

নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও

পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন

নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত