ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ইপিজেড স্থাপনের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৪-৯-২০২১ দুপুর ২:৪৬

ইপিজেড স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলাসহ জেলার আর্থসামাজিক উন্নয়নের বিপ্লবীয় কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও রোড শো অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ উপজেলাবাসী ও সাংবাদিকবৃন্দের আয়োজনে আনন্দ মিছিল উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি। 

র‌্যালি শেষে সুসজ্জিত ট্রাকে শিল্পীদের গান পরিবেশনা নিয়ে উপজেলাব্যাপী রোড শো অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে উপজেলার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবুর সভাপতিত্বে আনন্দ মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে সংহতি প্রকাশ করে মোবাইল ফোনে বক্তব্য রাখেন- সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ‍এবং উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।   

দেশের দশম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের জমিতে স্থাপিত হবে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড)। গত ২৪ আগস্ট বেজপার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম আরইপিজেডের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আরইপিজেড স্থাপনের সিন্ধান্ত জানিয়ে জেলা প্রশাসকসহ জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত